চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মা ও শিশু হাসপাতালে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের  শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার :    |    ০৯:০৮ পিএম, ২০২৫-০৫-০৪

মা ও শিশু হাসপাতালে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের  শুভ উদ্বোধন

দৈনিক আজাদীর অর্থায়নে " চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার” এর ৭ম তলায় প্রতিষ্ঠিত “মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

 শনিবার (৩ এপ্রিল) বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে এ অনকোলজি ওয়ার্ডের শুভ  উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি  সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক ও ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান  এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া, সাবেক লায়ন গভর্ণর মিসেস কামরুন নাহার মালেক, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক  মোহাম্মদ রেজাউল করিম আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা। অনুষ্ঠানে ক্যান্সার ইনষ্টিটিউটের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি রোগীর পরিসংখ্যান এবং চিকিৎসা সংক্রান্ত একটি তথ্যচিত্র উপস্থাপন করেন ক্যান্সার ইনষ্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান। 

 প্রধান অতিথির বক্তব্যে  আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। নিম্ন আয়ের মানুষ উপকৃত হয় এই রকম কাজ আমাদের করতে হবে। এই ধরনের প্রতিষ্ঠান নিম্ন আয়ের মানুষের সেবায় প্রতিষ্ঠিত একটি হাসপাতাল। এই হাসপাতালের উন্নয়নে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। ক্যান্সার একটি মরনব্যাধি রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির পরিবারও এর ভুক্তভোগী। চিকিৎসার মাধ্যমে আমরা তাদের পাশে থাকতে পারি, আক্রান্ত রোগীকে একটু স্বস্তি দিতে পারি। 

হাসপাতালের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) মোহাম্মদ শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ সাগির, ডোনার মেম্বার মোহাম্মদ হারুন ইউসুফ, ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জাবেদ আবছার চৌধুরী, মেম্বার তারিকুল ইসলাম তানভীর, প্রফেসর (ডাঃ) মোঃ আব্বাস উদ্দিন, মোঃ সাইফুল আলম, ডাঃ মোঃ বেলায়েত হোসেন ঢালী, ডাঃ মোহাম্মদ সারোয়ার আলম, জনাব মোহাম্মদ আবুল হাশেম, মেডিকেল কলেজের উপদেষ্টা প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ডাক্তার, নার্স, কর্মকর্ত, কর্মচারী, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। 

অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ওয়ারিশ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মোহাম্মদ এজহার।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর